শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় প্রকল্পের কাজে নয়ছয়

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাপরপুর ইউনিয়নের “গগডা সকালের বাজার পাকা রাস্তা হতে গগডা দক্ষিন পাড়া পর্যন্ত ‘কাবিটা প্রকল্পে’ নামমাত্র কাজ করেই প্রকল্পের অর্ধেক বিল উত্তোলন করছেন, বাকি অর্ধেক বিল উত্তোলনের পায়তারা করছেন ইউপি সদস্য হলুদ মিয়া। পূর্বের বিলও তিনি পুরোপুরি কাজ না করেই আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে প্রকল্পটি ঘুরে দেখা গেছে, কাবিটা প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দকৃত দৃশ্যমান কাজ হয়নি বললেই চলে, কোথাও অল্প কিছু মাটি, আবার কোথাও কিছু ইটের ব্রিকেট পড়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. শামীম মিয়া বলেন, শুনেছি এই রাস্তায় আড়াই লাখ টাকার প্রকল্প এনেছেন হলুদ মেম্বার কিন্তু রাস্তার তেমন কোন সংস্কার হয়নি।

ইউপি সদস্য হলুদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি চলমান।

বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। কাজের অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

কেন্দুয়ায় প্রকল্পের কাজে নয়ছয়

প্রকাশের সময় : ১০:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫