সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাধারণ সম্পাদক হিলালীর বিজয়কে ঘিরে কেন্দুয়ায় আনন্দ মিছিল

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলা বিএনপির সদ্য অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম হিলালীর বিজয়কে ঘিরে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুযা পৌর শহরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি কেন্দুয়া পুরাতন বাসস্ট্যন্ড থেকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রেজাউল হাসান ভূঞা সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ সহ শত শত দলীয় নেতাকর্মী স্বতস্ফূর্তভাবে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট নেত্রকোণা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, এতে ১৫’শ ১৫ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জনপ্রিয়

ছেংগারচর দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দ্বীনিয়া মাদ্রাসা ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ

সাধারণ সম্পাদক হিলালীর বিজয়কে ঘিরে কেন্দুয়ায় আনন্দ মিছিল

প্রকাশের সময় : ০৯:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫