বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের বিচার হওয়া উচিত: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য-সহযোগিতা করেছে জাতীয় পার্টি (জাপা)। আর যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা ফ্যাসিবাদের অনুসারী, তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেওয়ার প্রশ্নই নেই।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ যে কারও বিরুদ্ধে কথা বলা এবং সমালোচনা করতে পারে। কিন্তু ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা ন্যাক্কারজনক।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানকে কারাগারে নেওয়ার উদ্দ্যেশ্যে ছিল এ জাতিকে পরাভূত করা।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের বিচার হওয়া উচিত: রিজভী

প্রকাশের সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫