বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মৎস্যজীবী দলের ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬
যশোর অফিস 
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। এ থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। একই সাথে নিজেদের মধ্যে ইস্পাত কাঠিন ঐক্য সৃষ্টি করে নির্বাচন বিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে হবে।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার যশোর জেলা মৎস্য জীবী দলের আয়োজনে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের দড়াটানা ভৈরব নদের পাড়ে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দেশ, জাতি এবং সময়ের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। দলটির প্রতিষ্ঠার আগে অস্থিতিশীল রাজনীতি এবং সামাজিক পরিস্থিতির মধ্যে দেশ নিপতিত হয়েছিলো। খন্দকার মোশতাকের জারি করা সামরিক শাসনের আওতায় দেশ দীর্ঘ দিন পরিচালিত হতে পারে না, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুধাবন করেছিলেন। এ জন্য তিনি দেশের প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জাতির সামনে ১৯ দফা কর্মসূচি তুলে ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য জীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মৎস্য জীবী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার প্রমুখ।
জনপ্রিয়

বেনাপোল হাইস্কুলের শীক্ষার্থীদের খেলার মাঠকে ঈদগাহ করার চক্রান্ত রুখে দিবে জনতা

যশোরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মৎস্যজীবী দলের ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

প্রকাশের সময় : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫