রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি-সম্পাদককে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন নাজমুল হাসান

রুকন উদ্দিন, (নেত্রকোণা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোণা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন এবং বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসেনের মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান।

গতকাল মঙ্গলবার (২ আগস্ট) রোটারিয়ান এম নাজমুল হাসান তাঁর ভেরিফাইড ফেইসবুক পোস্টে লেখেন, সদ‍্য সমাপ্ত নেত্রকোণা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সরাসরি ডেলিগেট ভোটে নবনির্বাচিত সভাপতি ডা. মো. আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী সাহেবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মাত্র ২৫ ভোটে পরাজিত হয়ে ইতিহাস সৃষ্টি করা তরুণ নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ প্রতীক্ষিত এই কাউন্সিল অধিবেশনে নিজে মূল্যবান ভোট দিতে না পেরে আফসোস থাকলেও কোন রকম দুঃখ ছিল না কারণ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি দেখতে পেরে।

এই দলীয় নির্বাচনটি ছিল আমাদের ভাইয়ে ভাইয়ে লড়াই তথা একটি প্রতিযোগিতা মাত্র, তবে কোন প্রতিহিংসা নয়। এই লড়াইয়ে এক ভাই জিতবে, আরেক ভাই হারবে এটাই স্বাভাবিক। শেষে বিজিত প্রার্থী ও পরাজিত প্রার্থীর মধ্যে আলিঙ্গনই হবে সুস্থ ধারার রাজনীতির বহিঃপ্রকাশ।

নেত্রকোণা জেলার ১০ টি উপজেলা ও ৫ টি পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দকে আন্তরিক ধন‍্যবাদ জানাই যে, তারা সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছেন। আসুন সবাই মিলে পরমত সহিষ্ণুতা ও সহনশীলতা বৃদ্ধি করে নেত্রকোণায় সুস্থ ধারার রাজনীতি চর্চা করি এবং দলকে বিভাজন থেকে রক্ষা করি।

নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা রাখি তারা শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করে দলকে ঐক্যবদ্ধ রাখবেন এবং তাদের মেধা মননের সর্বোচ্চটা দিয়ে আগামী দিনে নেত্রকোণাবাসীর সেবা করে যাবেন, তাতে আমাদের সকলের সহযোগিতার কোন কমতি হবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মনে রাখতে হবে—
“সবার আগে বাংলাদেশ”

শুভেচ্ছান্তে-
রোটারিয়ান এম. নাজমুল হাসান
নেত্রকোনা-৩ আসনের গণমানুষের সেবক।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট নেত্রকোণা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, এতে ১৫’শ ১৫ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে ১ হাজার ২’শ ৭৫ ভোট পেয়ে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ডা. মো. আনোয়ারুল হক এবং ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম, অন্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন রনি খান ৭’শ ২১ ভোট পেয়ে হাড্ডাহাড্ডি লড়াই কবেন।

জনপ্রিয়

নিউ ইয়র্কে ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক

নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি-সম্পাদককে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন নাজমুল হাসান

প্রকাশের সময় : ১০:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫