শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিশংসিত হতে যাচ্ছেন মাক্রোঁ

ছবি: সংগৃহীত

ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। বর্তমানে বাজেট ঘাটতি ও ঋণ সংকটের মতো নানান সমস্যা নিয়ে টালমাটাল দেশটির রাজনৈতিক অঙ্গন। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলগুলো।
শুধু মাক্রোঁ নন, প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকারও জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছে। রয়টার্সের খবর।
দেশটির অতি-বামপন্থি দল ফ্রান্স আনবোড (এলএফআই)-এর নেতা জঁ-লুক মেলঁশোর বরাতে রয়টার্স জানায়, গত শনিবার (৬ আগস্ট) বিরোধী দলগুলো প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন করেছে।
লিল শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলঁশো আরও বলেন, “ওনার (এমানুয়েল মাক্রোঁর) এখন চলে যাওয়া উচিত।”
মেলঁশো আরও দাবি করেন, প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকার সোমবার জাতীয় পরিষদে অনাস্থা ভোটে টিকে থাকতে পারবে না। তিনি এ সম্ভাবনাকে “জনগণের বিজয়” হিসেবে আখ্যা দেন ।
এদিকে, জাতীয় পরিষদে সোমবারের অনাস্থা ভোটকে সামনে রেখে ফ্রান্সে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
গত জুলাই মাসে ২০২৬ সালের বাজেট কাঠামো প্রকাশ করেছিলেন বাইরু। এতে প্রায় ৪৪ বিলিয়ন ইউরো (৫১ বিলিয়ন ডলার) সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে, যা ফ্রান্সের বিপুল ঋণ কমানোর প্রচেষ্টার অংশ। বর্তমানে দেশটির ঋণ জিডিপির ১১৩ শতাংশ ছাড়িয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্সের বাজেট ঘাটতি অন্যতম সর্বোচ্চ, যা বর্তমানে ৫.৮ শতাংশ। দেশটি এখন “অতিরিক্ত ঋণের দ্বারপ্রান্তে” রয়েছে বলে সতর্ক করে বাইরু সংসদ সদস্যদের প্রতি “অরাজকতার পরিবর্তে দায়িত্বশীলতার” পথ বেছে নিতে আহ্বান জানান।
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

অভিশংসিত হতে যাচ্ছেন মাক্রোঁ

প্রকাশের সময় : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫