বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবি ক্যাফেটেরিয়াতে সংযুক্ত হলো পর্দানশীন নারীদের জন্য বিশেষ কর্নার 

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে সংযুক্ত করা হয়েছে পর্দানশীন নারীদের জন্য বিশেষ কর্ণার। ক্যাফেটেরিয়ার এক কোণে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে কর্ণারটি। এ জায়গায় বসে পর্দানশীন নারীরা নির্বিঘ্নে খাবার গ্রহণ করতে পারবেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এই বিশেষ কর্ণার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, সিওয়াইবির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ” অনেক সময় শিক্ষার্থীরা আমাকে জানিয়েছিল পর্দানশীন মেয়েদের আলাদা জায়গার বিষয়ে। অনেক নারী শিক্ষার্থীরা আছে যারা পর্দার নিয়ম মেনে খাবার খেতে চায়। এটা ভেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিওয়াইবির নেতৃবৃন্দ এই ব্যবস্থার কথা বলেছিলো, তারা ক্যাফেটেরিয়া পরিচালনার জন্য বেশ সহযোগিতাও করেছে। ”

তিনি আরো বলেন, “ছেলে-মেয়ে একসাথে খাবে এটা যেমন বিশ্ববিদ্যালয়ের কালচার, তেমনি কেউ পর্দার নিয়ম মেনে জীবন পরিচালনা করবে এটাও কালচার। ছেলে-মেয়ে একসাথে বসে খাবার খাবে সেই টেবিলগুলো উন্মুক্ত আছেই। তবে যারা পর্দা মেনে খাবার খায়, তাদের অধিকারটুকু যেন থাকে সেই জায়গা থেকেই এটা করা। “

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

ইবি ক্যাফেটেরিয়াতে সংযুক্ত হলো পর্দানশীন নারীদের জন্য বিশেষ কর্নার 

প্রকাশের সময় : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫