রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তরুণীকে প্রেমিক ও তার দুই বন্ধু মিলে ধর্ষণ

ছবি-সংগৃহীত

প্রেমের সম্পর্ক গড়ে তুলে রাজশাহীতে এক তরুণীকে প্রেমিক ও তার দুই বন্ধু মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরর পর তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরের চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিগত রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। পরে রোববার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই তরুণীর (২২) সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিয়ান। গত ৩০ আগস্ট তারা নগরের ভদ্রা এলাকায় দেখা করেন। এ সময় আরিয়ান তার বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি এলাকার একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা লাগিয়ে দেন। পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন। আরিয়ানের পর তাকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত। এর ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখে তারা।

র‌্যাব আরও জানায়, তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণের পর তাকে একটি রিকশায় তুলে দেয়। পাশাপাশি হুমকি ধামকি দিয়ে বলেন, এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। র‌্যাব এ ঘটনার তদন্ত করছিল। তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

তরুণীকে প্রেমিক ও তার দুই বন্ধু মিলে ধর্ষণ

প্রকাশের সময় : ০৯:৫৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫