রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি বংশোদ্ভূত সেই শরীফুল যুক্তরাষ্ট্রের আয়রন ডোমের নেতৃত্বে

ছবি-সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন।

সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এই দায়িত্বে নিয়োগ পান তিনি। মার্কিন বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, গোল্ডেন ডোম নামে পরিচিত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে শরিফুল এম খান নীতি, কৌশল এবং প্রযুক্তি উন্নয়নের সবকিছু দেখাশোনা করবেন। প্রকল্পটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা শরিফুল খান।
 
গত ১৩ জুন ওই ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
 
এছাড়া, গেল ২০ আগস্ট নতুন পদে শরিফুল এম. খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক।  
 
১৯৯৭ সালে ইউএস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক ব্রিগেডিয়ার জেনারেল খান মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় গোয়েন্দা অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং একাধিক সামরিক সম্মাননা অর্জন করেন। সূত্র: জিও নিউজ
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

বাংলাদেশি বংশোদ্ভূত সেই শরীফুল যুক্তরাষ্ট্রের আয়রন ডোমের নেতৃত্বে

প্রকাশের সময় : ১০:০০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫