শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ১

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলায় র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ৪৮ হাজার ৫০০ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রঞ্জু আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কড্ডার মোড় এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১০০০ টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি ও ২০০ টাকার ২০টি জাল নোট (মোট ৮০টি) জব্দ করা হয়। এর মোট মূল্য ৪৮ হাজার ৫০০ টাকা। এছাড়া জাল নোট কারবার থেকে অর্জিত খাঁটি ৮ হাজার ৯৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তার রঞ্জুর বিরুদ্ধে পূর্বেও জাল নোট কারবারের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঘটনার পর তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হবে: ইরান

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৫:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫