বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রেসিডেন্ট ১০ দিনের চীন সফরে

ছবি-সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ১০ দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। শুক্রবার তিনি সিচুয়ান প্রদেশের চেংদু শহরে পৌঁছালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং ও প্রাদেশিক সহ-গভর্নর হুয়াং রুইশুয়ে তাকে স্বাগত জানান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

জারদারির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরে জারদারি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন।

চীন সফরের অংশ হিসেবে তিনি চেংদু, সাংহাই ও শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করবেন এবং বিভিন্ন প্রাদেশিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর দুই দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে ইসলামাবাদ–বেইজিংয়ের যৌথ প্রতিশ্রুতিকে প্রতিফলিত করবে।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

পাকিস্তানের প্রেসিডেন্ট ১০ দিনের চীন সফরে

প্রকাশের সময় : ০৮:০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫