বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগস্ট মাসে সড়কে ঝরলো ৪২৮ প্রাণ

ছবি- সংগৃহীত

চলতি বছরের আগস্ট মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯১ জন।সোমবার (১৫ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌ-দুর্ঘটনায় ২৩ জন এবং রেল ট্র্যাক  দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আগস্টে ৪৮২ জনের মৃত্যু হয়।

প্রতিবেদনের তথ্যমতে, নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন। মোট নিহতের ৬৮ জন নারী এবং ৩৪টি শিশু রয়েছে।

এ ছাড়া নিহতদের মধ্যে বাসের যাত্রী ৩০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি আরোহী ২৭ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২১ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ জন এবং বাইসাইকেল আরোহী ৫ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন বরিশাল বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩২ জন এবং সবচেয়ে কম একজন নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঢাকায় ৩৭টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৫ জন নিহত।

রোড সেফটি ফাউন্ডেশনে ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

আগস্ট মাসে সড়কে ঝরলো ৪২৮ প্রাণ

প্রকাশের সময় : ০৪:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫