বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

ছবি-সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপচারিতায় ড. ইউনূস এ আশ্বাস দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূস জর্জিয়েভাকে জানান, নির্বাচন নির্ধারিত সময়েই হবে এবং নির্বাচন শেষে তিনি তার পূর্বের পেশায় ফিরে যাবেন। তিনি বলেন, “আমরা একটি ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে। তবে আমরা অর্থনীতি পুনর্গঠনের জন্য কাজ করছি।”

আলোচনায় আইএমএফ প্রধান বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ড. ইউনূসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। খুব অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”

জর্জিয়েভা আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে শক্ত অবস্থানে যেতে হলে সাহসী সংস্কার অনিবার্য। বিশেষ করে ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির ওপর তিনি জোর দেন।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব সংস্কার কার্যকর হলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সময় নিউইয়র্কে আইএমএফ প্রধানের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিলেন ড. ইউনূস। সেটি বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি বড় ভূমিকা রেখেছিল বলে তিনি স্মরণ করেন।

ফোনালাপের সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫