বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় সমিতির হিসাব-নিকাশ নিয়ে সংঘর্ষ

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ঘটনাটি শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে ঘটে।

জানা যায়, চিথোলিয়া গ্রামের “মৌজা চিথোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতি” এর সাবেক সভাপতি মো. আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হিরণ মিয়া। আজ সমিতির আয়-ব্যয়ের সময় দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে, একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, সমিতির সাবেক সভাপতি মো. আতাউর ও সাবেক সম্পাদক মো. হিরণ দীর্ঘদিন ধরে সমিতির আয়-ব্যয়ের হিসেব-নিকেশ দিতে তালবাহানা করে আসছিল। বিষয়টি প্রকাশ পাওয়ায় সমিতির সভাপতি/ সম্পাদকের কাছে আয়-ব্যায়ের হিসাব চাওয়ায় তারা ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষ আজাদের বসতবাড়িতে হামলা চালায়, এসময় আজাদের রোকজন বাঁধা দিতে এলে আজাদ সহ বেশকয়েকজন আহত হন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকের বক্তব্য নিতে তাদের বাড়িতে সরেজমিনে গিয়েও না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কেন্দুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনূস রহমান রনি মুঠোফোনে জানান, চিথোলিয়া মৌজা সমাজকল্যাণ উন্নয়ন সমিতির উদ্যোগে কিছু রাস্তা নির্মাণের খরচের হিসেব-নিকেশ করতে আজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষে সরেজমিনে তদন্তে যাওয়া হয়। পরে, জানতে পারি হিসেব-নিকেশের বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিহির দাস জানান, খবর পেয়ে আমি অন্যান্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

কেন্দুয়ায় সমিতির হিসাব-নিকাশ নিয়ে সংঘর্ষ

প্রকাশের সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫