শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় পেট্রোল পাম্প দখলের অভিযোগে সেই বিএনপি নেতাকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্প দখলের অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দখলদারিত্বের অভিযোগে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকে তার সাথে দলের কোনো পর্যায়ের সম্পর্ক রাখার অনুমতি নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তিগত অপরাধ বা অপকর্মের দায়ভার বিএনপি কখনো স্বীকার করে না। ব্যক্তির অপকর্মকে দলীয় সঙ্গে সম্পৃক্ত করে প্রচার করার চেষ্টা মূলত অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপিতে কোনো অপরাধীর স্থান নেই।

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

শার্শায় পেট্রোল পাম্প দখলের অভিযোগে সেই বিএনপি নেতাকে অব্যাহতি

প্রকাশের সময় : ০৪:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫