বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মাদক অধিদপ্তরের অভিযান, গ্রেপ্তার ৩

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭
যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) কেশবপুর ও সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মোট ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত হচ্ছেন যশোরের
কেশবপুর উপজেলার ভান্ডারখলা গ্রামের কামরুজ্জামান খান (৪২), কন্দপুর গ্রামের জাহিদুল ইসলাম মিন্টু (৩৭), ও যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া এলাকার মোঃ আব্দুল্লাহ সিকদার (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে কামরুজ্জামান ও মিন্টুর বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন। অপরদিকে উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈমুর রহমান নাঈম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল্লাহ সিকদারকে ৪০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।
জনপ্রিয়

রোজা রাখার মানসিক স্বাস্থ্য উপকারিতা

যশোরে মাদক অধিদপ্তরের অভিযান, গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৯:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫