বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, সন্তানদের বুকফাটা আর্তনাদ

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে আক‌স্মিক বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা চরে এ ঘটনা ঘটে। বুধবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।

নিহতরা হলেন- কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

স্থানীয়দের বরাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ বাতাস এবং বৃ‌ষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম এক ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে তাদের তিন সন্তান ছিল। রাত ৮টার দিকে হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। এ সময় ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়।

তবে তাদের সন্তানদের কোনো ক্ষ‌তি হয়‌নি। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছোট সন্তানগু‌লো এতিম হয়ে গেলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হ‌য়েছে। এলাকা‌টি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর, সন্তানদের বুকফাটা আর্তনাদ

প্রকাশের সময় : ১২:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫