শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বজ্রপাতে প্রাণ গেল বিএনপি নেতার

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ২৪

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোরে বজ্রপাতে হাকিম সরদার (৬৫) নামে এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত হাকিম সরদার বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্ৰামের মো: আব্দুর রবের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, আজ বুধবার সকালে বৃষ্টির সময় হাকিম তার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরে কাজ করা কয়েকজন দেখতে পান হাকিম মাটিতে লুটিয়ে পড়েছেন। এসময় তারা ছুটে যায় এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরে বজ্রপাতে প্রাণ গেল বিএনপি নেতার

প্রকাশের সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫