
যশোর অফিস
যশোরে জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আরএন রোড সংলগ্ন পৌরসভার মাঠে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ব্যাটে বল মেরে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন।
রিপন অটোস প্রাইভেট লিমিটেডের সার্বিক সহযোগিতায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আরএন রোড ক্রীড়া চক্র টুর্নামেন্টের আয়োজন করছে।
দ্বিতীয় আসরের প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুপার ম্যান আর রাইজিং স্টার। এ ম্যাচে জয় পেয়েছে রাইজিং স্টার। অপর দুই ম্যাচে জয় পেয়েছে ম্যাচ গুলোয় জয় পেয়েছে গ্রেট হান্টার ও সুপার হিরোস।
এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপের দল গুলো হলো সুপারম্যান, সুপার হিরোস, সুপার কিংস, রাইজিং স্টার। গ্রুপ ‘বি’ এর দল গুলো হলো বেস্ট ফাইটার্স, স্প্যাইডারম্যান, নাইট নাইডার্স, গ্রেট হান্টার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ।
রিপন অটোস প্রাইভেট লিমিটের চেয়ারম্যান ও যশোর চেম্বার অফ কমার্সের যুগ্ন সাধারণ সম্পাদক ইজাজ উদ্দিন টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন।
এসময় উপস্থিত ছিলেন খান মোহাম্মদ রফিক সকু, অ্যাডভোকেট শহীদ আনোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, আজগর আলী খান টিটো, সাবেক ক্রিকেটার ও কোচ আসাদুল্লাহ খান বিপ্লব, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান বিপ্লব, মনিরুল হুদা খান মনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন।
প্রথম দিনের তিন ম্যাচে রাইজিং স্টার, গ্রেট হান্টার ও সুপার হিরোসের জয় 







































