
মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পারবাজারস্থ কপোতাক্ষ কমিউনিটি সেন্টারে এ সমাবেশে বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুধীজনদের ভূমিকা অপরিসীম। আগামীর নতুন বাংলাদেশ গড়তে হলে সুধী সমাজকে এগিয়ে আসতে হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক হাশেম রেজা এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদ, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ ও এম.এল. হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব উল আলম মন্টু।সমাবেশে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলী জিন্নাহ, ঝিকরগাছা প্রতিনিধি 







































