
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় দেশীয় তৈরি পিস্তলসহ আজাদ (৩৭) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) রাতে আশুলিয়া জামগড়া এলাকায় ঝুটের গোডাউন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আজাদ কোম্পানির হাট থানার, পশ্চিম সোনাদিয়া গ্রামের, ইউনূসের ছেলে।
আর্মি ক্যাম্প সূত্র জানায়, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়ার চলছে এমন খবরের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা টহল দল তৎপরতার সাথে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় একটি ঝুটের গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার ও একজন ব্যক্তিকে আটক করা হয়।
আরও জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা ব্যুরো 







































