শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি কর্মসূচির তৃতীয় দিন

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৪৭
যশোর অফিস 
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ০৬ দফা দাবি আদায়ে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা সোমবার (৬ অক্টোবর ২০২৫) তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ৩৬ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এ কর্মসূচিতে তারা দাবি জানান নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও সমমান সংযোজন,১৪তম গ্রেড প্রদান,ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৪তম গ্রেডে উন্নীতকরণ,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চ গ্রেড প্রদানের। উল্লেখ্য, গত ৮ জুলাই যশোর সিভিল সার্জন অফিসের সামনে একই দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন। সে সময় কর্তৃপক্ষ দুই মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ৪ অক্টোবর থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন।
স্বাস্থ্য সহকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
জনপ্রিয়

কোথায় আছেন ড. ইউনূস, কী করছেন?

যশোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি কর্মসূচির তৃতীয় দিন

প্রকাশের সময় : ০৯:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫