
যশোর অফিস
যশোরের নতুনহাট বাজার এলাকায় অভিযানে কহিনুর (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৬ অক্টোবর) মধ্যরাতে তাকে নতুনহাট বস্তিপাড়া (রেললাইন সংলগ্ন) এলাকা থেকে আটক করা হয়।
আটক কহিনুর মৃত বাচ্চু মিয়ার স্ত্রী। অভিযানকালে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ১৫০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর অফিস 






































