মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রিস উপকূলে নৌকাডুবি: ৪ অভিবাসীর মৃত্যু

ছবি-সংগৃহীত

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন। মঙ্গলবার দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

গ্রিসের সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, প্রবল বাতাসে প্রায় ১.৫ মিটার উঁচু ঢেউ উঠলে নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে এবং ডুবে যায়। উদ্ধার হওয়া অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

এলাকাটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রায়ই এই পথে নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

গ্রিস উপকূলে নৌকাডুবি: ৪ অভিবাসীর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫