মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক

ছবি-সংগৃহীত

জাগামী ‘ফ্রিডম ফ্লোটিলা’ নৌবহর থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহীদুল আলমকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে প্রকাশিত এক ভিডিওতে এ তথ্য জানান তিনি।

ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, ‘আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তবে বুঝতে হবে আমরা সমুদ্রে আটকা পড়েছি এবং আমি ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি। এই দেশটি (ইসরায়েল) যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রয়টার্সের বরাতে জানিয়েছে, আজ গাজাগামী অন্তত দুটি নৌযানের গতি রোধ করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক

প্রকাশের সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫