শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে দু-পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৬

  • শহিদ জয়, যশোর
  • প্রকাশের সময় : ০৩:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৪

শহিদ জয়, যশোর

যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ছয়জন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়,প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত। সকালে রবিউল এক ব্যক্তিকে তাদের বাড়ির সামনে ডেকে মাদক লেনদেন করছিলেন বলে অভিযোগ। এ সময় চঞ্চলের বাবা মধু গাজী বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে চঞ্চল ও তাঁর ভাই তুহিন ঘটনাস্থলে গেলে রবিউল, তাঁর ছেলে মুন্না ও ভাই বেলালসহ আরও কয়েকজন সেখানে আসে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন,‘কি নিয়ে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হত্যার অভিযোগে তিনজনসহ উভয় পক্ষের কয়েকজনকে পুলিশ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে, রবিউল  বিল্লাল হোসেন ও  মাহিম সাদ্দাম ।

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

যশোরে দু-পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৬

প্রকাশের সময় : ০৩:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫