বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান সিপিবির

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৫
যশোর অফিস
ফ্যাসিবাদ,দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি।
রোববার (১২ অক্টোবর) বিকেলে জেলা কমিটির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান ফ্যাসিবাদী শাসনব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার হরণ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিক-কৃষকের উপর নিপীড়ন এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান আজ গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদবিরোধী সরকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য কমরেড এস. এ.রশিদ।
সভাপতিত্ব করেন যশোর জেলা কমিটির সভাপতি কমরেড মাহবুবুর রহমান মজনু।
বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান, এডভোকেট আমিনুর রহমান হিরু, মফিজুর রহমান নান্নু, আব্দুর রহিম ও স্বপন মণ্ডল।
সভায় আগামী ১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান সিপিবির

প্রকাশের সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫