সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জেন জি বিক্ষোভ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালালেন

ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের পর দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) মাদাগাস্কারের বিরোধীদলীয় প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

 পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে জানিয়েছেন, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সাথে যোগ দেয়ার পর রোববার রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেন।
 
তিনি আরও বলেন, ‘আমরা প্রেসিডেন্সির কর্মীদের ফোন করেছিলাম এবং তারা নিশ্চিত করেছে যে তিনি (প্রেসিডেন্ট) দেশ ছেড়ে গেছেন।  আন্দ্রে রাজোয়েলিনার বর্তমান অবস্থান ‘অজানা’ বলেও জানান সিতেনি।
 
এর আগে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে এর মধ্যেই তার পালিয়ে যাওয়ার খবর এলো।
 
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট কার্যালয়।
 
সামরিক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাজোয়েলিনা রোববার একটি ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেছেন। ফরাসি রেডিও আরএফআই দাবি করেছে, মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে একটি চুক্তি করেছেন।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

জেন জি বিক্ষোভ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালালেন

প্রকাশের সময় : ১০:৪২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫