মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে নিয়োগ দিতে গত ৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে এ নোটিশ পাঠানো হয়।

একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, জনপ্রশাসন সচিব এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে সই করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১-এর উপসচিবকেও এই আইনি নোটিশে বিবাদী করা হয়েছে।

মাউশির পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার সাবেক পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর (অবসরোত্তর ছুটিতে) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কায়সারউজ্জামান এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, উল্লিখিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৬ অক্টোবর, মাউশির মহাপরিচালক পদে নিয়োগ দিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

প্রকাশের সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫