শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ সলংগায় র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি 
সিরাজগঞ্জের সলংগা থানার নলকা ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ৪৫ মিনিটে র‍্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. লিটন (৩০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে মাদকসহ একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলকা ওভারব্রিজের উত্তর পার্শ্বে সিরাজগঞ্জগামী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লিটন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে হেরোইন বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়

চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয়

সিরাজগঞ্জ সলংগায় র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:২২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫