শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু 

প্রতীকী ছবি

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহাজামাল (৬০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ২০ অক্টোবর (সোমবার ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শাহাজামাল বাকসা সুন্দরপুর এলাকার মৃত নগর আলীর ছেলে। তিনি পেশায় অটো ভ্যানচালক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহাজামাল রাতে নিজের অটো ভ্যানটি  চার্জে দিয়েছিলেন সোমবার সকালে অটো ভ্যানটির চার্জার খুলে  বাসায় অন্য রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে  অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু 

প্রকাশের সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫