মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উগান্ডায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬৩

ছবি: সংগৃহীত

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিল। তখন কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানে হতাহতে ঘটনা ঘটে।

দেশটি পুলিশ এক্স-পোস্টে এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে- কাম্পালা থেকে গুলু অভিমুখে যাওয়া বাসটি এটি লরিকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা অন্য বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এড়াতে চালকদের মধ্যে একজন গাড়ি ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু ‘চেইন রিঅ্যাকশন’ সৃষ্টি হয়, যার ফলে কমপক্ষে চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বেশ কয়েকবার উল্টে যায়। ফলস্বরূপ ৬৩ জন প্রাণ হারিয়েছেন।

তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি। সাধারণত দুর্ঘটনা ঘটলে মানুষ হতাহতদের উদ্ধার করতে যায়। কিন্তু গত রাতের দুর্ঘটনার পর অনেক আহত দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন বলে জানিয়েছেন রেডক্রসের এ কর্মকর্তা।

উগান্ডায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জন নিহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, এর আগের বছর ২০২৩ সালে সড়কে প্রাণ গিয়েছিল ৪ হাজার ৮০৬ জনের এবং ২০২২ সালে নিহত হন ৪ হাজার ৫৩৪ জন। এতে স্পষ্ট দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

সূত্র: অলআফ্রিকা

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

উগান্ডায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬৩

প্রকাশের সময় : ১০:২১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫