শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
১৬ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরার অভিযোগ, ১০ জেলে জেলহাজতে

নাজমুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট):
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা ও শেলা অভয়ারণ্য এলাকায় চরপাটা জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১০ জন জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত (২৩ অক্টোবর) পৃথক অভিযানে বন বিভাগ এ ব্যবস্থা নেয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এ দুই ঘটনায় মোট ১৬ জনের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় নিষিদ্ধ চরপাটা জাল ব্যবহার করে মাছ ধরছিলেন, যা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন,অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

১৬ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরার অভিযোগ, ১০ জেলে জেলহাজতে

প্রকাশের সময় : ০১:০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫