শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের ৫ আসনে প্রার্থী চূড়ান্ত, কাজিপুরে সিদ্ধান্ত বাকি

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির এক বৈঠকে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে সাবেক ছাত্রনেতা ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ডা. এম. এ. মুহিতকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে প্রার্থী ঘোষণার বিষয়টি এখনো স্থগিত রয়েছে।
বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী, বাকি আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে।
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

সিরাজগঞ্জের ৫ আসনে প্রার্থী চূড়ান্ত, কাজিপুরে সিদ্ধান্ত বাকি

প্রকাশের সময় : ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫