বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি 
মাদকবিরোধী অভিযানে যশোরের ঝিকরগাছা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) ও তার স্ত্রী ময়না পাখি (২৪)। অভিযানে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস (নং- ঢাকা মেট্রো-ব-১৫-০৭৬২) থেকে মোট ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে এ ঘটনায় ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

যশোরে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশের সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫