বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার

বেনাপোলে হাকর নদীর পাড় থেকে এক ছেলে নবজাতক শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (১২ নভেম্বর) বেলা ১২ টার দিকে পোর্ট থানার গাজীপুর গ্রাম সংলগ্ন হাকর নদীর পাড় থেকে ওই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসান।

কাজী নাজিব হাসান জানান, গাজীপুর গ্রামে হাকর নদীর পাড়ে একটি ছেলে নবজাতক শিশু পড়ে আছে। এমন খবর পেয়ে সেখান থেকে শিশুটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গাজীপুর গ্রামের প্রাইভেট চালক কালু মিয়ার স্ত্রীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। নবজাতকের শারীরিক অবস্থা এখন ভালো আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেখাশুনা করা হবে এবং উপজেলা শিশু কল্যান বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: ভারতের সহকারী হাই কমিশনার

বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক উদ্ধার

প্রকাশের সময় : ০৪:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫