মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবির বুননের আয়োজনে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সৃজনশীল সংগঠন ‘বুনন’-এর উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান “অনুরণন ০.১” অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন সদস্যদের বরণ ও প্রবীণ সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের সদস্যদের বিদায় ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সদস্যদের বরণ করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন,  বুননের কার্যনির্বাহী সদস্য, নবীন ও প্রবীণ সদস্যরা।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল ফরমাল পার্ট, গেমস, কালচারাল পার্ট এবং সন্ধ্যায় সঙ্গীতমুখর সাংস্কৃতিক সন্ধ্যা।

বুননের সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, “অনুরণন ০.১ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বুনন পরিবারের ভালোবাসা, ঐক্য ও বন্ধনের প্রতিচ্ছবি। আজ প্রবীণ ও নবীনদের এই মিলনই আমাদের সংগঠনের আসল শক্তি।”

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বুননের এই আয়োজনের প্রশংসা করে বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করে তোলে।”

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

ইবির বুননের আয়োজনে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

প্রকাশের সময় : ০৪:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫