সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি, যা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

সৌদি আরবে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রি করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা অনেক যুদ্ধবিমান কিনতে চাইছে। আমি বিষয়টি দেখছি। তারা আমাকে বিষয়টি বিবেচনা করতে বলেছে। তারা শুধু এফ-৩৫ নয়, আরও অনেক যুদ্ধবিমান কিনতে চায় তারা।

আগামী সপ্তাহে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে। আর সেই সফরের কয়েকদিন আগে সম্ভাব্য যুদ্ধবিমান বিক্রয়ের এই কথা সামনে এল। সৌদি প্রিন্সের সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। এ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটা আলোচনার চেয়েও বেশি কিছু, আমরা সৌদি আরবকে সম্মান করছি।’
 
এছাড়াও সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে খুব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। যদিও ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনে কোনো রোডম্যাপ ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ।
 
ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘সৌদি যুবরাজের সফরকালে কিছু স্বাক্ষর স্বাক্ষরের বিষয়ে আলোচনা হচ্ছে, তবে বিস্তারিত এখনও জানা যায়নি।’ সূত্র অনুযায়ী, সৌদি তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক গ্যারান্টি এবং আরও উন্নত অস্ত্র পেতে চাইছে।
 
সৌদি আরব দীর্ঘদিন ধরে মার্কিন অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা। দেশ দুটির সম্পর্ক মূলত তেল ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। চলতি বছরের মে মাসে ট্রাম্প রিয়াদ সফর করেন। ওই সফরকালে সৌদি আরবের সঙ্গে প্রায় ১৪২ বিলিয়ন ডলারর অস্ত্রচুক্তি স্বাক্ষর হয়। সূত্র: এনডিটিভি
জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সৌদির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি, যা বললেন ট্রাম্প

প্রকাশের সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫