
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ঘুঘরাকান্দী হাশমত আলীর মোড় হতে উজান কলকিহারা পর্যন্ত দশানী নদীর শাখায় ভাঙন থেকে ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে স্থানীয় উজান কলকিহারা, ঘুঘরাকান্দি,মায়ছানির চর,উজান কলকিহারা গ্রামবাসির আয়োজনে দশানী নদীর পাড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দশানী নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি জানান নদী ভাঙননের শিকার এলাকাবাসি । ভাঙনের শিকার প্রায় ৮ টি গ্রামের মানুষ তারা এসময় জামালপুর জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের হস্থক্ষেপ কামনা করেন।
এসময় বক্তারা বলেন,দীর্ঘ ৫০ বছর থেকে দশানী নদীর ভাঙনের কবলে পড়ে কয়েক শত পরিবার ভিটে মাটি হারা হয়েছে। শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে । মসজিদ, মাদরাসা, ঈদগাহ মাঠ, নদী গর্ভে বিলীনের পথে। তাই দ্রুত সময়ে দশানী নদীর শাখার ওপর বাঁধ নির্মাণ হলে প্রায় ৮টি গ্রামের মানুষ ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।
এসময় বক্তারা, জীবন- জীবিকার চরম ঝুঁকির কথাও তুলে ধরেন এলাকাবাসি।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন মেরুরচর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হেলাল আহম্মেদ, বদিউর জ্জামান,আব্দুর কুদ্দুছ,জামরু মিয়া,ফকিকজলসহ অনেকেই।
মানববন্ধনে ৮টি গ্রামের মানুষ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































