বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

 ঝিকরগাছায় ব্যবসায়ীর ছিনতাই, মামলা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৫

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোরের ঝিকরগাছায় কসমেটিকস ব্যবসায়ী মনিরুজ্জামানকে মারধর ও দুই লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে আদালতে একটি পিটিশন মামলা করা হয়েছে।
মামলায় উপজেলার কামারপাড়া গ্রামের বাবুল হোসেন ভোদড় (৪৫) ও আব্দুল কাদের (৬০) কে আসামি করা হয়েছে। মনিরুজ্জামান অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১৩ নভেম্বর তিনি দোকানের মালামাল কেনার জন্য ঢাকায় যাওয়ার পথে খাঁ পাড়া নতুন মসজিদের কাছে আসামি ও আরও কয়েকজন তাকে দা ও লাঠি দিয়ে মারধর করে টাকা ও ফোনসেট ছিনিয়ে নেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিকরগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

 ঝিকরগাছায় ব্যবসায়ীর ছিনতাই, মামলা

প্রকাশের সময় : ০৮:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫