শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুক না পেয়ে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, স্বামীর বিরুদ্ধে মামলা

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২০

প্রতীকী ছবি

যশোর অফিস 
যশোরে ৫ লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে বিশেষ বাহিনীর সদস্য কাবিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অভয়নগরের এক নারী বৃহস্পতিবার মামলাটি করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে অভয়নগর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত ২ সেপ্টেম্বর কাবিরুলের সাথে বাদীর বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে সংসারে না নিয়ে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন এবং টাকা না পেয়ে তাকে মারধর করে চলে যান। পরে কাবিরুল মামলা তুলে নেওয়া ও যৌতুক দেওয়ার জন্য বাদীকে হুমকি দেন। গত ১৮ নভেম্বর তিনি বাদীর নামে ফেক আইডি খুলে নগ্ন ছবি আপলোড করে পরিচিতজনদের কাছে পাঠিয়ে দেন।
এ ঘটনায় বাদী আদালতের শরণাপন্ন হলে বিচারক শান্তনু কুমার মণ্ডল মামলাটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
জনপ্রিয়

মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয়: ড. শেখ ফরিদ

যৌতুক না পেয়ে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, স্বামীর বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৮:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫