বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে দুই পাচারকারীর প্যান্টের পকেটে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

ছবি-সংগৃহীত

যশোর প্রতিনিধি 

যশোরে দুই কোটি ১১ লাখ  টাকা মূল্যের ১০টি স্বর্ণেরসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মুরাদগড় বাস স্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক দুইজন হলেন-  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮)  ও ঝিনাইদহের পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)

বিজিবি জানায়,  গোপন সংবাদে তারা জানতে পারেন যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি দল সদর উপজেলার মুরাদগড় বাস স্যান্ড এলাকায় অবস্থান করেন। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণেরবার পাওয়া যায়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই পাচারকারী জানায়, তারা ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের এই চালানটি সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১১ লাখ  টাকা । এ সময় তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

যশোরে দুই পাচারকারীর প্যান্টের পকেটে মিলল ২ কোটি টাকার স্বর্ণ

প্রকাশের সময় : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫