বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৪১
যশোর অফিস 
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের বিমানবন্দর সড়কের রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যশোর পুলিশের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে এসআই বাবলা দাস, এসআই কামাল হোসেন ও এএসআই আলী মিয়াকে নিয়ে একটি টিম মাদকবিরোধী অভিযান চালানো হয়। ঐদিন সন্ধ্যায় বিমানবন্দর সড়কের বাবুল স্টোরের সামনে থেকে দুইজনকে আটক করে এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা। আটককৃতদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর হারাপাড়া গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৪৩), ও ও একই জেলার সদরের আল হেরা পাড়া হামতা গ্রামের কাউসার আলীর ছেলে মাহমুদুল হাসান ওরফে মামুন (৩৯)।
এ ঘটনায় এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

যশোরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৮:৩৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫