রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্য ও গণতন্ত্র রক্ষায় দেশনেত্রীর সুস্থতা জরুরি অভয়নগরে: টিএস আইয়ূব

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৪১
যশোর অফিস
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণশক্তি। জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। দেশের ঐক্য সংহতির প্রতীক খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে আজ গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য যাতে বিনষ্ট না হয় এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়ে, সেজন্য দেশনেত্রীর সুস্থ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। এ জন্য তিনি সকলের কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
শুক্রবার বাদ আসর নওয়াপাড়া ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হাইদার ডাবলু, বাঘারপাড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহামুদ হাসান মোগল, সহ-সভাপতি শাহ মোহাম্মদ জোবায়ের, জাকির হোসেন সরদার, সরোয়ার মুস্তাফিজ মিলন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদ হোসেন ও হাবিবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানা, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমন, সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্যা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দীন বিজয়। এ ছাড়া অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহিবুল্লাহ হাবীবী।
জনপ্রিয়

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

ঐক্য ও গণতন্ত্র রক্ষায় দেশনেত্রীর সুস্থতা জরুরি অভয়নগরে: টিএস আইয়ূব

প্রকাশের সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫