বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাথরুম থেকে প্রভাষক ফাবিয়ার মরদেহ উদ্ধার

ছবি-সংগৃহীত

বগুড়া জেলা শহরের চকফরিদ এলাকার ভাড়াবাসা থেকে প্রভাষক ফাবিয়া তাসনিম সিধির (২৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথার পেছনে আঘাতে চিহ্ন পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান।

ফাবিয়া তাসনিম সিধি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক (প্রভাষক) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস (শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় দেড় বছর আগে কলেজে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রভাষক ফাবিয়া তাসনিম অবিবাহিত। তিনি বগুড়া শহরের চক ফরিদ এলাকায় ডা. রাশেদুল হাসানের চারতলা বাড়ির তিনতলায় মায়ের সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন। কয়েক দিন আগে তার মা গ্রামের বাড়ি ময়মনসিংহে যান।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়েকে ফোনে না পাওয়ায় তার মা রাত ১০টার দিকে বগুড়ায় আসেন। এরপর বাসায় পৌঁছে দরজায় অনেক ডাকাডাকি করেন। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ঘরে ঢুকে বাসার শৌচাগার থেকে ফাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝড়ছিল। মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, মারা যাওয়া ব্যক্তির স্বজন ও প্রতিবেশীর দেওয়া সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করা যাবে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

বাথরুম থেকে প্রভাষক ফাবিয়ার মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫