বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ‎পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক  সমন্বয় সভা  অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার ( ৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান ‎অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।

‎সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ পরিচালক ডা: মোঃ ফখরুল ‎হাসান। সমন্বয় সভায় নয়টি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও জেলার ৭৫ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথি জানান, গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলা জট কমবে এবং বিচার প্রার্থীরা স্বল্প খরচে ও স্বল্প সময়ে সঠিক বিচার পেতে সক্ষম হবেন। প্রচলিত আদালতে একটি মামলা ‎দায়েরের পর বছরের পর বছর কেটে গেলেও চূড়ান্ত রায় পেতে ভোগান্তি পোহাতে ‎হয়।

এতে বিচারপ্রার্থীদের সময়,অর্থ,শ্রম-সবকিছুর’ই অপচয় হয়। তাই গ্রাম আদালতকে নাগরিকদের সঠিক এবং সহজতর ন্যায় বিচার প্রক্রিয়ার কার্যক্রমের মাধ্যমে আস্হা অর্জন করতে কাজ করে যেতে হবে।

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ‎পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

প্রকাশের সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫