শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিদেশী মদসহ যুবক আটক 

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৮:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৩১
যশোর অফিস 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের অভিযানে মনোহরপুর গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফ গাজী (১৯)কে আটক করা হয়।
এ সময় তার পিতা বিল্লাল গাজী (৪১) পালিয়ে যান।
অধিদপ্তর জানায়, মনোহরপুর ইউনিয়নের ওই বসতঘরে মাদক রাখার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ইউসুফের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পলাতক বিল্লালের জাতীয় পরিচয়পত্র নম্বরও নিশ্চিত করেছে সংস্থা।
এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

যশোরে বিদেশী মদসহ যুবক আটক 

প্রকাশের সময় : ০৮:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫