বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর মান্নান সরকার।
মনোনয়নপত্র সংগ্রহকালে নির্বাচনে সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থী ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।
জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের সময় : ০২:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫