বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আনন্দ র‌্যালিতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার

ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামে এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালি চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

শাহজাহান চৌধুরী বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদল যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সদস্য এবং জিয়া সাইবার ফোর্স সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিষযটি নিশ্চিত করে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার জানান, বিকালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির একটি আন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি থানা মার্কেট অতিক্রম করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায়ই লুটিয়ে পড়েন শাহজাহান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মনজু বলেন, শাহজাহান চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রামই ছিল তার রাজনৈতিক জীবনের প্রধান ক্ষেত্র। রাজপথের একজন সাহসী, নিবেদিত ও নির্ভীক কর্মীকে দল হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলেও মন্তব্র করেন তিনি।

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

আনন্দ র‌্যালিতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার

প্রকাশের সময় : ০৮:১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫