সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
ঘন কুয়াশার মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের আরহী দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৪শে ডিসেম্বর সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দু’জন সম্পর্কে বন্ধু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিলো। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার সময় পিকআপ ও মোটরসাইকেল উভয় যানবাহনেরই গতি তুলনামূলক বেশি ছিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপভ্যানের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

প্রকাশের সময় : ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫